চট্টগ্রামের সঙ্গে ছয়টি ট্রেন চলাচল শুরু করবে ১৬ আগস্ট থেকে

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:১২

আগামী ১৬ আগস্ট থেকে আগের তিনটি ট্রেনসহ আরো নতুন তিনটি ট্রেন চট্টগ্রামের সঙ্গে (রেল পূর্বাঞ্চলে) চলাচল করবে। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে নতুন তিনটি ট্রেন চলাচল শুরু করতে যাচ্ছে।  এসব ট্রেনের শতভাগ টিকিট আজ মঙ্গলবার  থেকে দেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার মঞ্জুরুল আলম চৌধুরী ইত্তেফাককে বলেন, বর্তমানে চট্টগ্রাম-ঢাকা রুটে সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস এবং চট্টগ্রাম-সিলেট রুটে উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। ১৬ আগস্ট থেকে চলাচল শুরু করবে চট্টগ্রাম-ঢাকা-ময়মনসিংহ রুটে বিজয় এক্সপ্রেস এবং চট্টগ্রাম-ঢাকা রুটে মহানগর এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস। যাত্রীদের চাহিদা বিবেচনায় পরবর্তীতে অন্যান্য ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে।  

রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক শাখার একজন কর্মকর্তা জানান, বর্তমানে কোনো ধরনের স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হচ্ছে না। স্বাস্থ্যবিধি অনুসরণ করে দুই সিটের বিপরীতে একটি টিকিট বিক্রি করা হচ্ছে।