কামরুন নাহার
দৈনিক ইত্তেফাকের নোয়াখালী জেলা প্রতিনিধি, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি নোয়াখালী থেকে প্রকাশিত দৈনিক সুবর্ণ প্রভাতের প্রকাশক ও সম্পাদক আলমগীর ইউসুফের স্ত্রী কামরুন নাহার (৫৮) গত রবিবার রাতে নোয়াখালীর গুডহিল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। গতকাল সোমবার সকালে তার নিজ বাড়ি সোনাইমুড়ি উপজেলার পদিপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার মাগফেরাত কামনা করেন নোয়াখালী প্রেসক্লাব, চাটখিল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ডা. কাজী নজিবুর রহমান
পাবনার চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, চাটমোহর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি ডা. কাজী নজিবর রহমান ওরফে মহর কাজী (৯০) রবিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর শাহী মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কাজীপাড়া কবরস্থানে দাফন করা হয়।
