আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গড়ুই মহল খালের পাড়ে ভাঙন শুরু হয়েছে। খাল থেকে ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন ও নদীর স্রোতে প্রতিনিয়ত বাঁধ ভাঙতে থাকায় মানুষ ভীত হয়ে পড়েছে। গত ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে প্রলয়ংকরী জলোচ্ছ্বাস বিধ্বস্ত হয়ে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়ায় পাউবোর বেড়িবাঁধের চারটি স্থান ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এখনো এলাকায় নদীর লবণাক্ত পানির জোয়ার-ভাটা চলছে। ফলে খাল পাড়ে বসবাসকারী পরিবারগুলো ঝুঁকিতে রয়েছে। ভাঙনরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে এলাকাবাসী।
