আজ জাহাজমারা দিবস। ১৯৭১ সালের ১১ আগস্ট মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর গোলাবারুদ, জ্বালানি ও রসদ বোঝাই দুইটি জাহাজ ধংস করে। এ ঘটনার স্মরণে টাঙ্গাইল গণপূর্ত বিভাগ ২০১৩ সালে মুক্তিযুদ্ধকালীন উল্লেখযোগ্য সম্মুখ সমরের স্থান সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্মৃতিস্তম্ভটি নির্মাণ করে। সরেজমিনে উপজেলার পুনর্বাসন (লেংরা বাজার) এলাকায় স্মৃতিস্তম্ভে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ধরনের গাছ জন্মে ঢেকে গেছে স্তম্ভটি, ধসে পড়ছে গাইডওয়াল। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহাদত হোসেন জানান, স্থানীয় প্রশাসন যদি সংস্কারের জন্য কোনো প্রকল্প গণপূর্তে পাঠান তাহলে সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করা হবে।
