চৌমুহনী সরকারি মত্স্য পোনা উত্পাদন খামার ও চিংড়ির রেণু উত্পাদনকারী হ্যাচারি বর্তমানে নানাবিধ সংকটে জর্জরিত। খামার ব্যবস্থাপক হাসানুল হক জানান, চিংড়ি হ্যাচারি ছাড়াও মত্স্য পোনা উত্পাদনকেন্দ্রে জনবল সংকট রয়েছে। তাছাড়া চিংড়ি হ্যাচারিতে হ্যাচারি এটেনডেন্ট, পাম্প অপারেটর নেই। সবচেয়ে বড় সমস্যা হলো হ্যাচারির জন্য যে পাম্প বসানো হয়েছিল, সে পাম্প দিয়ে উত্তোলন করা পানিতে আয়রনের পরিমাণ এতই বেশি যে এ পানি দ্বারা কোনো প্রকারে রেণু উত্পাদন করতে পারলেও প্রায় অর্ধেক পোনা মারা যায়। ফলে মত্স্য চাষিদেরকে পুরোদমে সার্ভিস দেওয়া সম্ভব হয় না।
