মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
করোনাকালীন সময়ে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় মোংলায় ২২টি মামলা দায়েরসহ ৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। এ সময় স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায়ের নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। তিনি বলেন, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
