অসুস্থ সাংবাদিক মিলনকে দেখতে গেলেন এমপি সাহাদারা মান্নান

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

হূদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বগুড়ার স্টাফ রিপোর্টার মিলন রহমানকে তার বাসায় দেখতে গিয়েছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। সোমবার সকাল সাড়ে ৮টায় দিকে মিলন রহমানের উপশহরের বাসায় তিনি হাজির হন। এ সময় তিনি সাংবাদিক মিলন রহমানের সঙ্গে কুশল বিনিময় ও চিকিত্সার খোঁজখবর নেন। উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিক মিলন রহমান হূদরোগে আক্রান্ত হন। দুই সপ্তাহ ক্লিনিকে চিকিত্সাশেষে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন। উন্নত চিকিত্সার জন্য তিনি ঢাকায় যাবার প্রস্তুতি নিচ্ছেন।