ডোমারে হেরোইনসহ এক জন গ্রেফতার

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:২২

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমার উপজেলায় একাধিক মাদক মামলার আসামি রিপনকে (২৮) হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে পৌরসভার কাজিপাড়া এলাকায় থেকে ১৪৬ গ্রাম হেরোইনসহ আটকের পর সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে কাজিপাড়া এলাকার আজিমুদ্দিনের ছেলে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, তার বিরুদ্ধে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ডোমার থানায় আরো চারটি মাদক মামলা রয়েছে।