নরসিংদীতে প্রতারক আটক

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:২২

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে প্রতারণা করে এক নারীর অলংকার ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয়রা রুবেল (৩০) নামে এক জনকে হাতে নাতে আটক করে। পরে পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার নরসিংদী পৌর এলাকায় এ ঘটনাট ঘটে। সে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, যানবাহনের যাত্রী থেকে শুরু করে পথচারীদের সঙ্গে নানা কৌশলে প্রতারণা করে আসছিল রুবেল। পৌরসভা এলাকায় এক মহিলার সঙ্গে প্রতারণা করে অলংকার ও টাকা ছিনতাইয়ের সময় লোকজনের হাতে আটক হয় সে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও থানায় একাধিক মামলা রয়েছে।