কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা
করিমগঞ্জের হাসানপুর সেতু সংলগ্ন হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ ছাত্র একরামুল ইসলাম সৌরভের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় জেলেরা ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করে। মৃত একরামুল ওয়ালীনেওয়াজ খান কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র। গত শনিবার বিকালে কলেজ শিক্ষক হাদিউল ইসলাম রুবেল ও একরামুল হাসানপুর সেতু সংলগ্ন হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
