কমিউনিস্ট পার্টির প্রচার অভিযান শুরু
গাইবান্ধা প্রতিনিধি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে করোনা প্রতিরোধে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার অভিযান শুরু করেছে। সোমবার গাইবান্ধা পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে দুই শতাধিক মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।
১৬ বিজিবির ত্রাণ বিতরণ
নওগাঁ প্রতিনিধি বিজিবি-১৬ নওগাঁ ব্যাটালিয়নের উদ্যোগে ৬০০ অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ উদ্বোধন করেন বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি। বিজিবি-১৬ নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসির সভাপতিত্বে বিজিবি-১৬ নওগাঁ ব্যাটালিয়নের উপঅধিনায়ক এটিএম আহসান হাবীব উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা, মাসিক সমন্বয় ও ১৫ আগস্ট পালনের প্রস্তুতিমূলক সভা সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে সভাগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভুঁইয়া প্রমুখ।
৫৫ শিক্ষার্থীকে হাঙ্গার ফ্রি উমেন স্কলারশিপ প্রদান
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা কালীগঞ্জে সোমবার স্কুল ও কলেজ পর্যায়ের ৫৫ জন গরিব ও মেধাবী ছাত্রীকে হাঙ্গার ফ্রি উমেন স্কলারশিপ প্রদান করা হয়েছে। জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এ স্কলারশিপ দেয়। উপজেলা পরিষদ চত্বরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা এর উদ্বোধন করেন। এরপর সুনিকেতন পাঠশালার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এস এম শাহীন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন প্রমুখ।
নাঙ্গলকোটে বৃক্ষরোপণ অভিযান
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের উরকুটি গ্রামে দৈনিক বাংলাদেশ সমাচারের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উদ্বোধন করা হয়। রবিবার এর উদ্বোধন করা হয়।
আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য খালেদ এম এইচ চৌধুরী রানার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইবিএল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইলিয়াছ মজুমদার, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির প্রমুখ।
জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল প্রমুখ।
বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনী থানা পুলিশের আয়োজনে রবিবার বিকালে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর পুলিশ ক্যাম্প তথা হেমায়েতপুর বিট পুলিশিং কার্যক্রম অফিস চত্বরে এর উদ্বোধন করা হয়। সামাজিক দূরত্ব মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
