সিংগাইরে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:২৯

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং খাদ্যপণ্য বিক্রয় করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। গতকাল সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সিংগাইর উপজেলার ইসলাম নগর, জয়মন্টপ ও ভূমদক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করেন ।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভাই ভাই ফার্মেসিকে ২৫ হাজার টাকা, মাসুদ ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ চিপস ও কোমল পানীয় বিক্রি করায় আব্দুল কাদির স্টোরকে ১০ হাজার টাকা, আগের দিনের তৈরি  গ্রিলসহ বাসিখাবার বিক্রি করায় তোয়া হোটেলকে ৫ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে প্রতিষ্ঠান মালিকদের সচেতন করা হয়। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও ব্যাটালিয়ন আনসার উপস্থিত ছিলেন।