নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক ডিরেক্টরি প্রকাশ

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:৫৯

ইত্তেফাক রিপোর্ট

এসএমই ফাউন্ডেশনের সহায়তায় প্রথমবারের মতো দেশের নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক ১৪টি সংস্থার একটি ডিরেক্টরি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) শিট্রেডস। গতকাল সোমবার অনলাইন প্ল্যাটফরম ‘জুম’-এ অনুষ্ঠিত এই ডিরেক্টরি প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পসচিব কে এম আলী আজম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং আইটিসি শিট্রেডস কমনওয়েলথ, জেনেভার প্রোগ্রাম ম্যানেজার সাইমন বাফে। ডিরেক্টরিতে নারী উদ্যোক্তাদের জন্য ১৪টি সংস্থার বিস্তারিত সেবার বিবরণ ও যোগাযোগের প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে। এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট (http://www.smef.gov.bd/) থেকে যে কেউ বিনা মূল্যে এই ডিরেক্টরি ডাউনলোড করতে পারবেন।