করোনাক্রান্ত অ্যাটলেটিকোর দুই জন

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:২৭

 স্পোর্টস ডেস্ক

অ্যাটলেটিকো মাদ্রিদের দুই জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, আক্রান্ত দুই জনই চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে থাকা দুই খেলোয়াড়। এর ফলে দলটির চ্যাম্পিয়ন্স লিগের ‘ফাইনাল এইট’-এ খেলা নিয়েই সৃষ্টি হয়েছে সংশয়।

গতকাল সোমবার লিসবনে চ্যাম্পিয়ন্স লিগে খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা দলটির। এর আগে নিয়মমাফিক করোনা পরীক্ষার ফলাফলে দুঃসংবাদ মেলে অ্যাটলেটিকোর। আক্রান্ত দুই সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হলেও স্কোয়াডের বাকি সদস্যদের আক্রান্ত হওয়ার শঙ্কা ঘুরছে ক্লাবটিতে।  গতকাল সোমবার আবারও পরীক্ষা করা হয়েছে বহরের বাকি ৯৩ জন সদস্যকে। যার ফলাফল মিলবে আজ নাগাদ। সেখানে আরো পজিটিভ শনাক্ত হলে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কী সিদ্ধান্ত আসবে, আদৌ খেলা হবে কি না, তা নিয়েই এখন সৃষ্টি হয়েছে শঙ্কা।