স্পোর্টস ডেস্ক
চেলসি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির দুই ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ ও উইলিয়ান।
স্প্যানিশ উইঙ্গার পেদ্রোর দল ছাড়ার ঘোষণাটা গেল মাসেই দিয়েছিলেন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে উইলিয়ানকে নতুন প্রস্তাব দেওয়ার চেষ্টা কয়েকদিন ধরেই চালাচ্ছিল লন্ডনের ক্লাবটি। কিন্তু শেষমেশ তাকে আর ধরে রাখতে পারেনি চেলসি, চলতি মাসে ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়ছেন তিনি। যার ঘোষণা গত রবিবার দেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
ইংলিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালে পাড়ি জমানোর খুব কাছাকাছি আছেন উইলিয়ান। আর পেদ্রোর সম্ভাব্য গন্তব্য হিসেবে দেখা হচ্ছে ইতালিয়ান ক্লাব রোমাকে।
