না.গঞ্জে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া ২ কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:৩৭

গতকাল সোমবার বন্দরের একরামপুরে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেওয়া দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত কিশোরদের স্বজনরা জানান, গতকাল বিকালে বন্দর খানবাড়ী এলাকার জিসান ও নিহালের সঙ্গে বন্দর একরামপুর এলাকার কিশোর গ্যাং গ্রুপের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একরামপুর এলাকার কিশোর গ্যাং গ্রুপ খানবাড়ী এলাকার কিশোরদের ধাওয়া দিলে তারা আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দেয়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও জিসান ও নিহাল তীরে উঠতে পারেনি। রাতে স্থানীয় জেলেরা তাদের লাশ উদ্ধার করে।

নিহত জিসান স্থানীয় সাংবাদিক কাজিম উদ্দিনের ছেলে। আর নিহাল বন্দর খানবাড়ী এলাকার নাজিম উদ্দিনের ছেলে। নিহত কিশোররা বন্দর বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।