সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর কনিষ্ঠ পুত্র সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কাজী সিরাতুন নবী (৪৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। হূদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সিরাতুন নবীর খালাতো বোন সহকারী অ্যাটর্নি জেনারেল জুলফিয়া আক্তার রিতা বলেন, কাজী সিরাতুন নবী দীপু স্ট্রোক করে চিকিত্সাধীন অবস্থায় সকালে ইন্তেকাল করেন। বিকালে ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।
