গল্প-কথায় পদার্থবিজ্ঞান

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২০:২৩

প্রসারণ-সহগ

দুপুরে খেতে বসে আনজুম অবাক হয়ে লক্ষ করলেন, কমলা অনেক জাতের  ভর্তা রান্না করেছেন। টাকি মাছ আগুনে পোড়ে ভর্তা, মুসুরি ডাল সিদ্ধ করে ভর্তা, আলু সিদ্ধ করে ভর্তা, শুটকি মাছ ভর্তা, বেগুন আগুনে পোড়ে ভর্তা। মোট পাঁচ পদের ভর্তার ব্যবস্থা করেছেন কমলা। টেবিলে গন্ধ ভেসে বেড়াচ্ছে। সরিষার তেল দিয়ে মেখে এখন খাবার জন্য রেডি করা হবে। ছোট বাটিতে এনে রাখা হয়েছে, কমলা সরিষার তেল ঢেলে ওগুলো খাবার উপযোগী করে তৈরি করবেন। কিন্তু সমস্যা দেখা দিলো সরিষার তেলের শিশির মুখ খুলতে গিয়ে। এমনভাবে টাইট হয়ে লেগেছে, কমলা কিছুতেই খুলতে পারছেন না। ভাবলেন রান্না ঘরের তেল লেগে হাত পিচ্ছিল হয়ে যেতে পারে। চন্দ্রাকে বললেন, একটু খুলে দে তো মা।

চন্দ্রা শিশি হাতে নিয়ে চেষ্টা করেও খুলতে পারল না।

কমলা বললেন— দাঁড়া, শিশির মুখটা একটু গরম করে আনি। তিনি রান্না ঘরে চলে গেলেন সরিষার তেলের শিশি হাতে নিয়ে। একটু পরেই আবার হাসিমুখে ফিরে এলেন। ভর্তায় তেল ঢেলে মাখতে মাখতে বললেন— কয়েকদিন ধরে সরিষার তেল ব্যবহার করা হচ্ছে না। ফলে মুখটা টাইট হয়ে লেগে গেছে।

রেখা বলল— আন্টি, গরম করে আনায় শিশির মুখটা খুলে গেল, এটি কীভাবে হলো ?

আনজুম টাকিমাছের ভর্তা একটু মুখে দিয়ে বললেন— এটি হলো তাপ প্রয়োগে পদার্থের প্রসারণের ফল। শিশির মুখটা টাইট হয়ে লেগেছিল। আগুনের কাছে ধরার পর মুখটা প্রসারিত হয়ে একটু বড় হয়ে গেল। ফলে আর টাইট থাকল না। তখন সহজেই খুলে গেল।

কমলা বললেন— আমরা তো প্রসারণ বসারণ এতো কিছু বুঝি না। আমরা জানি কোনো কিছুর মুখ টাইট হয়ে লেগে গেলে আগুনে ধরা হলে খুলে যাবে।

আনজুম হেসে বললেন— এটি পদার্থের একটি বৈশিষ্ট্য। তাপ দিলে প্রসারিত হয়ে যায়।

রেখা বলল— তাপ দিলে কতটুকু প্রসারিত হবে আন্টি ? আমরা যদি তাপ দিতেই থাকি, তাহলে কি বস্তু প্রসারিত হতেই থাকবে ?

না, বললেন আনজুম। এর একটা সীমা আছে।

সীমা বলল— কিসের সীমা ?

প্রসারণের সীমা, বললেন আনজুম।

তাপ দিলে কোনো পদার্থের দৈর্ঘ্য কতটুকু বাড়বে এটি নির্ভর করে পদার্থের আদি দৈর্ঘ্যের ওপর, তাপমাত্রা বৃদ্ধির ওপর, ক্ষেত্রফলের ওপর, আয়তনের ওপর।

কমলা বললেন— ভাবি, এখানে কাঁচা মরিচ কাটা রয়েছে, আপনি প্রয়োজন মতো নিয়ে নিন।

আনজুম কাঁচা মরিচ টাকিমাছের ভর্তায় টিপে বললেন— কোনো বস্তুর দৈর্ঘ্যবৃদ্ধি এর আদি দৈর্ঘ্যের  সমানুপাতিক। দৈর্ঘ্য বৃদ্ধি     এবং  আদি দৈর্ঘ্য 1  হলে           

          1 । 

বিন্দু বলল— তার মানে আদি দৈর্ঘ্য বেশি হলে দৈর্ঘ্য বৃদ্ধিও বেশি হবে।