বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি
হিসাববিজ্ঞান
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি নিয়ে আলোচনা করবো।
হিসাববিজ্ঞান একটি উত্কৃষ্ট মাধ্যম - হিসাব-নিকাশের।
হিসাববিজ্ঞানের প্রাথমিক কার্য হচ্ছে - আর্থিক লেনদেন শ্রেণীবিন্যাসকরণ।
উত্পাদিত পণ্যের উত্পাদক খরচ নির্ণয় করে - উত্পাদন হিসাব।
জবাবদিহিতা চিহ্নিত করা সম্ভব হয় - হিসাববিজ্ঞানের মাধ্যমে।
হিসাবরক্ষণ ও ভাষা কোন অবস্থায়ই - সমার্থক নয়।
ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের আর্থিক ফলাফল এবং ব্যবসায়ের সঠিক অর্থনৈতিক অবস্থা নিরূপনার্থে ব্যবহূত হয় - হিসাববিজ্ঞান ও হিসাবরক্ষণ।
কালান্তিক ক্রয়-বিক্রয় হিসাব, লাভ-লোকসান হিসাব অথবা লাভ-লোকসান বিবরণী এবং উদ্বৃত্তপত্র অথবা বৈষয়িক বিবৃতি এবং প্রতিবেদন প্রস্তুতকরণ সংক্রান্ত কার্যক্রম - হিসাববিজ্ঞানের আওতাভুক্ত।
খতিয়ানে সংরক্ষিত বিভিন্ন হিসাব খাতের জের নির্ণয়করণ সংক্রান্ত কার্যাবলি ? হিসাবরক্ষণের আওতাভুক্ত।
দু’তরফা নীতি প্রয়োগের ক্ষেত্রে যত্ কিঞ্চিত্ বিভিন্নতা লক্ষণীয় - সম্পদের অবচয় নির্ধারণের ক্ষেত্রে। এখানে দু’তরফা নীতি সম্পূর্ণরূপে ব্যবহূত না হয়ে পৃথক পৃথক রীতি অনুসৃত হয়ে থাকে।
হিসাব-নিকাশে নিরীক্ষা করার প্রয়োজনীয়তার প্রধানতম কারণ হচ্ছে - হিসাব নিকাশে ভুল-ভ্রান্তির উপস্থিতি।
’ব্যবস্থাপনা হিসাব’ কথাটি চালু করেন - ব্রিটিশ হিসাববিজ্ঞানীগণ।
সর্বপ্রথম ব্যবস্থাপনা হিসাব কথাটি চালু হয় - ১৯৫০ সালে।
বাংলাদেশে ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল একাউন্ট্যান্টস এর নতুন নামকরণ হচ্ছে - দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ।
উত্পাদন ব্যবস্থাপনার বর্তমান দক্ষতা জানার জন্য প্রয়োজন - উত্পাদন ব্যয় নির্ধারণ।
লাভ-লোকসান হিসাব ও উদ্বৃত্তপত্রকে - আর্থিক বিবরণী বলা হয়।
সম্পত্তি ও সেবার ব্যবহার হতে - ব্যয়ের উত্পত্তি।
আর্থিক হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য - হিসাব কালের লাভ-লোকসান নির্ণয় এবং হিসাবকালের শেষ দিনে সম্পত্তি ও দায় এর পরিমাণ নির্ণয় করা।
বিভাগভিত্তিক বিশ্লেষণের সুযোগ থাকে না -আর্থিক হিসাববিজ্ঞানে।
উত্পাদন ব্যয়কে ক্রয় হিসাবে লিখা হয় - আর্থিক হিসাববিজ্ঞানে।
আর্থিক হিসাববিজ্ঞানের বাধ্যতামূলক মেনে চলার নীতিগুলো হচ্ছে - সর্বজনগ্রাহ্যনীতি ২. কোম্পানি আইন এবং ৩. সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ নীতি।
আর্থিক হিসাববিজ্ঞান সাধারণত প্রস্তুত করা হয় -
১ বছরের জন্য।
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান সাধারণত ব্যবহার করে - কেবল অভ্যন্তরীণ ব্যবস্থাপকগণ।
