গরম গরম খুব যে গরম
নাই সুবাতাস একটু নরম
কেমনে থাকি ঘরে?
কার কারণে বেতাল জীবন
সুখ ক্রমে যায় সরে।
তীব্র গরম বাতাস ভাসে
গাছের পাতায় নরম ঘাসে
এই আমাদের দীর্ঘশ্বাসে
যায় না তা দূর করা,
কোথায় পাব শীতল হাওয়া
মন হবে ঝরঝরা?
ভ্যাপসা গরম চরম বায়ু
যে ছড়ায় তার পরম আয়ু।
কেউ কি ঘাঁটায় শিকল টানে
কেউ তাকে আর বাগে আনে
এই আমাদের বঙ্গে?
হায়, ছড়িয়ে গরম বাতাস
খুব আছে কেউ রঙ্গে!
