রঙ্গরস

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৩৫

ব্যাকরণ ক্লাস চলছে—

—‘আমি আগামীকাল গ্রামের বাড়ি গিয়েছিলাম’ এই বাক্যে কি ভুল আছে?

—আছে স্যার।

—কী  ভুল বল তো?

—আগামীকাল আমাদের ক্লাস টেস্ট, কাজেই আপনি কোথাও যেতে পারবেন না।

 

বাংলা ব্যাকরণ পরীক্ষায় পার্সন সংক্রান্ত প্রশ্ন এসেছিল—‘আমি ভালোবাসি, তুমি ভালোবাস, সে ভালোবাসে’ ব্যাপারটি বুঝিয়ে লিখ।’

জনৈক সিনেমা ভক্তের উত্তর—‘এটা একটা ত্রিমুখী প্রেমের জমাট কাহিনি যার শেষে অন্তত একজন অবশ্যই মারা যাবে।’