গঙ্গাচড়ায় শেখ হাসিনা মহিপুর কাকিনা সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে এলজিইডি নির্মিত সংযোগ সড়কটির ব্রিজের কোনায় ১৫ মিটার জুড়ে ব্লক ধসে গেছে। শেখ হাসিনা সংযোগ সড়ক ও তিস্তার ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। স্থানীয় ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোলাম রব্বানী, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী প্রমুখ।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ভাঙন রোধে জিও ব্যাগ ও সিনথেটিক ব্যাগে বালি ভরে ডাম্পিং করা হচ্ছে।
