আবহাওয়া অনুকূল থাকায় নেত্রকোনায় আমন আবাদের ধুম পড়ে গেছে। গত কয়েক দিনের বর্ষণে মাটি ভেজা থাকায় আমন আবাদে কোনো সমস্যা হচ্ছে না। ইতিমধ্যে আমনের চারা পুষ্ট হয়ে উঠে মাঠে সবুজ কার্পেটে রূপান্তরিত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, বন্যায় আমন চারার কিছু ক্ষতি হলেও তা পুষিয়ে নেওয়া হয়েছে। কৃষকরা পর্যাপ্ত আমনের চারা উত্পাদন করেছে। যারা নিজের জমিতে আমনের চারা উত্পাদন করেছেন তারাও বাজারে বাজারে গিয়ে আমন চারা বিক্রি করছেন। ফলে চারার কোনো ঘাটতি নেই।
