বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৪৪

জন্মাষ্টামীর সরকারি ছুটি থাকায় মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা জানান, জন্মাষ্টমীর উত্সবের ছুটির জন্য এদিন সকাল থেকে  বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি হয়নি। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট সোমবার বিকেলেই আমাদের জানিয়ে দিয়েছেন’। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বুধবার সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।