রংপুর বিভাগে করোনায় নতুন আক্রান্ত ১৩৩ মারা গেছেন ৪ জন

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৪৪

রংপুর বিভাগের আট জেলায় মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত নতুন করে আরও ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন চার জন। এ নিয়ে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আমিন আহম্মেদ খাঁন এক প্রেস বার্তায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তের মধ্যে দিনাজপুুরে ৪২, রংপুরে ২৪, ঠাকুরগাঁওয়ে ২৩, পঞ্চগড়ে ১৮, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে আট, গাইবান্ধায় ছয় এবং নীলফামারী জেলায় দুই জন রয়েছেন। একই সময়ে দিনাজপুুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলায় এক জন করে মারা গেছে। তিনি আরো জানান, বিভাগের মধ্যে দিনাজপুরে আক্রান্ত সবচেয়ে বেশি। জেলায় এ পর্যন্ত দুই হাজার ১৮৪ জন আক্রান্ত হয়েছেন।