নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যানে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। সোমবারের এ ঘটনায় মামলার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ নারীর সঙ্গি রিয়াজুল ইসলাম বাদি হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলো, শাহিনুর আলম (৩০), আজিম (৩১), সাজেদুল (২১) ও সাহারুল (২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুস সালাম জানান, রিয়াজুল ইসলাম তার বন্ধুকে নিয়ে ঐ উদ্যানে বেড়াতে গেলে গ্রেফতারকৃতরাসহ বেশ কয়েকজন রিয়াজুলকে আটক করে ঐ নারীকে ধর্ষণ করে এবং ঐ নারীর মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। ঘটনাক্রমে সে পালিয়ে এসে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাদের গ্রেফতার করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
