শ্রীপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৪৫

শ্রীপুরে ১০০ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বরইচারা বাজারের একটি সেলুন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, দ্বারিয়াপুর গ্রামের লুত্ফর রহমান (৫০) ও সোনাতুন্দি গ্রামের লিমন বিশ্বাস (২৮)।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহমেদ মাসুদ বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।