জলঢাকায় ইয়াবাসহ এক জন আটক

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৪৬

জলঢাকায় ২০০ পিচ ইয়াবাসহ সিরাজুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার টেংগনমারী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কিশোরগঞ্জ উপজেলার উত্তর ভেড়ভেড়ী রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার তাকে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জলঢাকা থানার এসআই এ বি এম বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।