করোনার কঠিন সময়ে দ্রুত সার্কুলেশন নিচে নেমে যাওয়া, বিজ্ঞাপনহীনতার পরও সংবাদপত্রগুলো প্রকাশিত হচ্ছিল। দীর্ঘ ১৪ দিন পার হলো চট্টগ্রামের আঞ্চলিক প্রকাশনা দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বদেশ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক চট্টগ্রাম মঞ্চ, দৈনিক কর্ণফুলীর প্রকাশনা বন্ধ রয়েছে। চট্টগ্রাম নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির দাবিদাওয়াগুলো আশু সমাধানের পথ তৈরি করে চট্টগ্রামের সংবাদপত্রগুলোর প্রকাশনা অব্যাহত রাখার আবেদন জানাচ্ছি।
শ্রীধর দত্ত
মেলঘর, পটিয়া, চট্টগ্রাম
