আড়াইহাজার উপজেলায় গোয়াল ঘরে কাজ করার সময় আব্দুল আলী নামে এক ব্যক্তি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বিশনন্দি ইউনিয়নের দয়াকান্দা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলী একই গ্রামের মৃত সেলু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী মরিয়ম বেগম জানান, সকাল ৮টার দিকে গরু বের করতে গোয়াল ঘরে যান আব্দুল আলী। বেশ কিছুক্ষণ পার হলেও বের হয়ে না আসায় গোয়াল ঘরে গিয়ে দেখা যায় তিনি মাটিতে পড়ে আছেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
