জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টি-জেপির কর্মসূচি

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৫৫

১৫ আগস্ট শনিবার জাতীয় শোক দিবস। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় জেপির কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সব কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সকাল ৮টায় ধানমন্ডিস্থ ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৯টায় বনানী কবরস্থানে বেগম মুজিবসহ ১৫ আগস্টের শহিদদের এবং সকাল ১০টায় জেপির স্থানীয় নেতৃবৃন্দসহ টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়ায় শরিক হবেন।

জাতীয় পার্টি-জেপির কর্মসূচি সফল করার জন্য দলের সকল শাখাকে কেন্দ্রের অনুরূপ কর্মসূচি গ্রহণ করতে দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম নির্দেশ প্রদান করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি