সম্প্রতি অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের করপোরেট শাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলনে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে এতে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান প্রমুখ।
০০০
উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন সম্প্রতি পাবনা জেলার সুজানগরে ব্যাংকের ‘সুজানগর উপশাখা’র উদ্বোধন করেন। উপশাখাটি উদ্বোধনের সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ-উজ-জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
০০০
গতকাল মঙ্গলবার এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যাবসায়িক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ভার্চুয়াল এই সম্মেলনে যুক্ত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান, পরিচালক আবু বকর চৌধুরী প্রমুখ।
