প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা ১০ আগস্ট ২০২০ ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে শেয়ারহোল্ডার ও পরিচালকবৃন্দের সরাসরি উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে এজিএম অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন এবং ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানসহ অন্যান্য আলোচ্যসূচি অংশগ্রহণকারী শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদন করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন এমপি, আব্দুস সালাম মুর্শেদী এমপি, মোহাম্মদ ইমরান ইকবাল, শফিকুর রহমান, জামাল জি আহমেদ, স্বতন্ত্র পরিচালক চৌধুরী জাফরউল্লাহ শারাফাত ও নবা গোপাল বণিক, বিকল্প পরিচালক এ এইচ এম ফেরদৌস, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ এবং শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি
