মুফতি আলাউদ্দিন জিহাদীকে হত্যার হুমকির প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০০:৩৭

ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকির প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আহলে সুুন্নাত ওয়াল জামাত কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন ব্যাংকের মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদীর সভাপতিত্বে ও গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর পরিচালনায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সা.), আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভাণ্ডারিয়া, সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফ ও ইসলামী ছাত্রসেনা কালীগঞ্জ উপজেলার নেতারা বক্তব্য দেন। এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরিফের তরিকতপন্থি শত শত সুন্নি জনতা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট মুফতি আলাউদ্দিন জিহাদীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়।