করোনার কারণে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিবর্তন ঘটে : ট্রাম্প

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০১:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস মহামারির কারণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্কে পরিবর্তন ঘটে। এজন্য অনেক দিন ধরেই তার সঙ্গে আলাপ হয়নি। খবর রয়টার্সের

প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল মঙ্গলবার ফক্স স্পোর্ট রেডিওকে বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। তিনি চীনের সঙ্গে প্রথম ধাপের বাণিজ্য চুক্তির উল্লেখ করে বলেন, তাকে আমি পছন্দ করি, কিন্তু এখন আর আমি তেমনটা মনে করি না। কোভিড-১৯ মহামারির মধ্যেই নিজের অনুভূতিতে পরিবর্তন ঘটে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, সত্যিই আমি ভিন্নভাবে তাকে অনুভব করতাম। তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। কিন্তু দীর্ঘদিন তার সঙ্গে কথা বলি না। ট্রাম্প আরো বলেন, চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে সম্পর্ক যতটা খারাপ ছিল তার চেয়ে এখন হাজারগুণ খারাপ হয়েছে।