বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০১:০১

বলিউডে ফের দুঃসংবাদ! করোনা ভাইরাস নয়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত নায়ক সঞ্জয় দত্ত। চিকিত্??সকরা জানিয়েছেন, অ্যাগ্রেসিভ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বলিউড সুপারস্টার। শনিবার সন্ধ্যায় হঠাত্ করে অসুস্থ হয়ে পড়ায় সঞ্জয় দত্তকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বুকে অস্বস্তি নিয়ে সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি হন। তিনি কোভিড সংক্রমিত কি না, তা নিশ্চিত হতে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ আসার পর অভিনেতার সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই রিপোর্টও নেগেটিভ আসে। কী থেকে অভিনেতার বুকে অস্বস্তি হচ্ছে, সেই বিষয়ে নিশ্চিত হতে শনিবার রাতেই আরো কিছু পরীক্ষা করা হয়। সেই রিপোর্টেই জানা গেছে, সঞ্জয় দত্ত স্টেজ থ্রি ফুসফুস ক্যানসারে আক্রান্ত। সেই কারণেই শ্বাসকষ্টে ভুগছেন। তিনি দ্রুত চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে জানা গেছে। —টাইমস অব ইন্ডিয়া