মৃত্যুবার্ষিকী

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০১:০২

মো. ইসমাইল হোসেন

মো. ইসমাইল হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষ্যে ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে গাজীপুরের টেপিরবাড়ী গ্রামস্থ মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল করা হবে। এছাড়া ইসমাইল হোসেন ফাউন্ডেশনের ঢাকা কার্যালয়ে তার স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল করা হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, তার ছেলে লায়ন মো. গনি মিয়া বাবুল। তার রুহের মাগফেরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের কাছে দোয়া চেয়েছে তার পরিবারের সদস্যরা।—প্রেস বিজ্ঞপ্তি