দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২০:১৭

বেশ কিছুদিন ধরে বলিউড পড়ায় জল্পনা ছিল কারিনা কাপুর মা হতে যাচ্ছেন। বুধবার (১২ আগস্ট) সেই কল্পনা অক্ষরে অক্ষরে মিলে গেল। দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর। এই খুশির খবর জানালেন সাইফ আলী খান নিজেই।

বম্বে টাইমসকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাইফ বলেছেন, আমরা খুবই খুশি যে আমাদের পরিবার আরও একটু বড় হতে চলেছে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে প্রথম মা হন কারিনা। তাদের ছেলে তৈমুর আলী খান জন্মের পর থেকে তারকা। তৈমুরের নাম রাখা নিয়েও বিতর্ক হয়েছিল সেই সময়। তার পর কিছুদিনের ব্রেক নিয়েই কাজে যোগ দিয়েছিলেন কারিনা। তারপর দীর্ঘ বিরতি নিয়েছেন প্রথম সন্তানকে বড় করার। প্রায় চার বছর পর আবারও একবার সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

ইত্তেফাক/বিএএফ