‘প্রিমো এইচএমফাইভ’ :দুর্দান্ত ফিচারে বাজেট সেরা ফোন

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২০:২৮

বাজারে এলো ওয়ালটনের সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো এইচএমফাইভ’। নজরকাড়া ডিজাইনের ফোনটিতে ব্যবহূত হয়েছে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি র্যাম, পেছনে ডুয়াল ক্যামেরা, শক্তিশালী ব্যাটারিসহ দুর্দান্ত সব ফিচার। এর দাম মাত্র ৮,৫৯৯ টাকা।  এই বাজেটে বর্তমানে এটিকেই বাজারের সেরা ফোন বলছে ওয়ালটন।

ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, এন্ট্রি লেভেলের স্মার্টফোন ক্রেতাদের চাহিদা বিবেচনায় প্রিমো এইচএমফাইভ ফোনটির কনফিগারেশন ও মূল্য নির্ধারণ করা হয়েছে। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেট এবং ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা থেকে ফোনটি কেনা যাচ্ছে। এটি মিডনাইট সায়ান, ব্ল্যাক এবং পার্পল- এই তিনটি ভিন্ন রঙে বাজারে ছাড়া হয়েছে।

৬.১ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লের ফোনটিতে আরো ব্যবহূত হয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, ১.৮ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটার হেলিও এ২০ প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ ডুয়াল ফোরজি সিম স্লট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওটিএ, ওটিজি ইত্যাদি। 

এর পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডুয়াল অটোফোকাস ক্যামেরা। এফ ২.০ অ্যাপারচারযুক্ত ১/৩.০৬ ই ি সেন্সরের ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের সনি ক্যামেরায় ব্যবহূত হয়েছে পিডিএএফ প্রযুক্তি। দুর্দান্ত সেলফির জন্য এই ফোনের সামনে আছে এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। ৩০ দিনের রিপ্লেসমেন্টসহ ফোনটিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন গ্রাহক।