মুহম্মদ আনিসুল হক
১৩ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২২ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ১ ও ৪। শুভ বার: রবি। শুভ রত্ন: রুবী ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। মাথাব্যথায় ভুগতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর অসুস্থ হতে পারে। যথাশীঘ্র সম্ভব চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেয়ে যেতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পিতার শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। অসুস্থ পিতার যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যেতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানের দিকে দৃষ্টি রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে।
