শাহ্্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৩তম বিশেষ সাধারণ সভা এবং ১৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। ২০১৯ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ ক্যাশ) অনুমোদিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং শোকের মাস উপলক্ষ্যে গতকাল সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’ এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান উপস্থিত ছিলেন
00
সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ভার্চুয়াল/অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনলাইন সভায় শেয়ারহোল্ডার মো. আতাউর রহমান প্রধান, মো. জাকির হোসেন, শামীম আহম্মেদ, সুভাষ চন্দ্র দাস এবং সিইও মো. আবদুল ওয়াহাব অংশ নেন
