মাস্কবিহীন জীবনযাত্রা!

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৩৭

প্রচুর মানুষের মুখে এখন মাস্ক দেখা যায় না। অথচ বাংলাদেশ করোনাকাল অতিক্রম করছে। প্রতিদিন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। মৃত্যুও ঘটছে। অনেকে মনে করছেন এখন আর মাস্ক পরতে হবে না। তাদের এই ভুল ধারণা অন্যদের প্রভাবিত করছে আর মাস্ক পরা থেকে বিরত রাখছে। মসজিদে নামাজ পড়ার সময়ও মাস্ক থাকে না অনেক মুসল্লির মুখে। শারীরিক দূরত্ব বলতে কিছুই নেই হাটে-বাজারে, রাস্তাঘাটে। এটি উচিত নয় মোটেই। এই অসচেতনতা নিজেরই ক্ষতি ডেকে আনবে বলে মনে করি। তাই আমাদের সবার মাস্ক পরার প্রতি গুরুত্ব দিতে হবে।

মোহাম্মদ হুমায়ুন কবির

দক্ষিন মধ্যম হালিশহর, চট্টগ্রাম