গৌরীপুর উপজেলার ৩ নম্বর অচিন্তপুর ইউনিয়নে সরকারি গাছ কেটে নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার শাহগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মন্জুরুল হক, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামাল হোসেন লিটন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিক নুরী ও সাবেক সাধারণ সম্পাদক রানা আহম্মেদ কদ্দুস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
