ভাণ্ডারিয়া (পিরোজপুর) : বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের জেপি ও অঙ্গসংগঠনের নতুন কমিটি গঠন উপলক্ষ্যে এক সভায় জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আনোয়ার হোসেন, পৌর জেপির আহ্বায়ক জামাল উদ্দিন মিয়া স্বপন, জেপি নেতা শহিদুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, ভিটাবাড়িয়া জেপির রেজা আহম্মেদ দুলালসহ অন্য নেতৃবৃন্দ —ইত্তেফাক
