গাংনীতে ৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫০

গাংনীতে মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করমদী কুমারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, করমদী শিকদার পাড়ার টিপু সুলতান (৩৫) ও হাবিবুর রহমান হবি (৩৫)।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, টিপু সুলতানের কাছ থেকে ৫৫ ও হাবিবুর রহমান হবির কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের নামে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হবে।