মদনে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর তামীম (৫) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার উপজেলার শহীদ আব্দুল কদ্দুছ মগড়া সেতুর নিচ থেকে তার ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। সে পৌর সদরের ইমদাদপুর গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে ও মদন বাজার দারুল হাফিয়া মডেল মাদ্রাসার প্লে বিভাগের ছাত্র। এর আগে মঙ্গলবার বিকালে মগড়া নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) জামাল জানান, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
