জামালপুরে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় র্যাব-১৪ এর হাতে আটক রফিকুল ইসলাম নামে এক জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলায় মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়। জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
