বেনাপোলে জাল কোর্ট ফিসহ আটক ৩

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫১

বেনাপোল কাস্টমস এলাকা থেকে বুধবার সকালে জাল কোর্ট ফিসহ তিন জনকে আটক করেছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ জাল কোর্ট ফি জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে উপজেলার নামাজ গ্রামের উজ্জ্বল হোসেন (২৪), শামীম হোসেন (২৬) এবং  কামরুজ্জামান সুমন (২৩)।

যশোর র্যাব-৬-এর বিএন লে. কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, তারা দীর্ঘদিন ধরে ২০ টাকা মূল্যের সরকারি কোর্ট ফি জাল করে ১০ টাকায় বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।