সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫১

দুর্গাপুরে প্রজনন স্বাস্থ্যবিষয়ক সমন্বয় সভা

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা উপজেলায় বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে) ইউবিআর প্রকল্পের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সঙ্গে প্রজনন স্বাস্থ্যবিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ডিএসকের প্রকল্পের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রকল্প ব্যবস্থাপক কাজী হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব।

মুক্তিযোদ্ধাদের মধ্যে ত্রাণের চাল বিতরণ

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা উপজেলার ২৯০ জন বানভাসি মুক্তিযোদ্ধাদের মধ্যে ১৩ কেজি করে প্রধানমন্ত্রীর ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। বুধবার মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক কমান্ডার মানিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

জয়পুরহাটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

জয়পুরহাট  প্রতিনিধি ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখি নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সমাজ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাটের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে স্থাপন করা হচ্ছে বিট পুলিশিং কার্যালয়। এ উপলক্ষ্যে বুধবার জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকায় প্রথম বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

বন বিভাগের চারা প্রদান

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বন বিভাগের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আওতায়, উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমিতিকে ৩ হাজার চারা প্রদান করা হয়। বুধবার উপজেলা পরিষদ চত্বরে চারা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা প্রমুখ।

ভূঞাপুরে ত্রাণ ও শিশুখাদ্য প্রদান

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা দুর্গম চরাঞ্চলের দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা ও শিশুখাদ্য বিতরণ করেছে র্যাব-১২। বুধবার উপ?জেলার গাবসারা ইউনিয়নের কয়েকটি গ্রামে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছি?লেন, র্যাব-১২ এর সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী, র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম?্যান মনিরুজ্জামান মনির প্রমুখ।

পোকা দমন ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উত্পাদন প্রকল্পের আওতায় আখাউড়ায় পোকাদমন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের আইপিএম সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রবিউল হক মজুমদার।

বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক

সেমিনার অনুষ্ঠিত

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা দেলদুয়ারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে ভাসমান বেডে সবজি চাষ বিষয়ে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের কুলিকুন্ডা ফুলপাখি কিন্ডার গার্টেন চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি গবেষণা কেন্দ্রের কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হায়দার হোসেন।