রবিবার হতে টঙ্গির আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্রে জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের অধীনে ক্যাম্প পুনরায় শুরু হবে। তিন ধাপে খেলোয়াড়রা ক্যাম্পে যাবেন। প্রথম ধাপে পুরুষ আট জন, দ্বিতীয় ধাপে নারী চার জন এবং তৃতীয় ধাপে কম্পাউন্ড পুরুষ ও নারী ছয় জনসহ ১৮ আরচ্যার ক্যাম্পে ঢুকবেন। পালাক্রমে সবাইকে প্রশিক্ষণ ক্যাম্পেই কোয়ারেন্টাইনে রাখা হবে। এর পর কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
